× Banner
সর্বশেষ
যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

জনশক্তি যত দক্ষ হবে বাইরের দেশ থেকে তত বেশি বিনিয়োগ আসবে -বাণিজ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
বেশি বিনিয়োগ আসবে

দেশের জনশক্তি যত দক্ষ হবে বাইরের দেশ থেকে তত বেশি বিনিয়োগ আসবে। প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে এমন একটি জনশক্তি গড়ে তুলতে হবে, যা দেশের প্রবৃদ্ধির জন্য সহায়ক হয়। কোনো দেশের জনশক্তি দক্ষ হলে খুব কম সময়ের মধ্যেই সে দেশে বেশি ফলাফল আসতে বাধ্য। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ইকনোমিক রিলেশনস ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স : ফর দ্য ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের হাতে সম্পদ বলতে তেমন কিছুই ছিল না; যা ছিল তা হলো তাদের জনশক্তি। দেশটি জনশক্তিকে কাজে লাগিয়ে এতদূর এসেছে। এখান থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের বৃহৎ রপ্তানির বাজার জাপান। গত বছর জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় দুই বিলিয়ন ডলার। ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে উন্নত হবে। এক্ষেত্রে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির কোনো বিকল্প নেই।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির সম্ভাবনা রয়েছে। দেশে বিকাশমান একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি হচ্ছে। এতে করে একদিকে বড় হচ্ছে ভোক্তা বাজার, অন্যদিকে বাড়ছে দক্ষ জনশক্তির সংখ্যা। জাপানের বিভিন্ন কোম্পানি চাইলে এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতুসি নিশিমুরা, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..