× Banner
সর্বশেষ
ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পিঁ আই ডি

জনগণের সুখে-দুঃখে আরো নিবিড়ভাবে পাশে থেকে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে চাই -শিল্পমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে চাই

আমি সবসময় আমার নির্বাচনি এলাকার জনগণের সুখে-দুঃখে, সমস্যা-সংকটে পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছি। জনগণের সুখে-দুঃখে আরো নিবিড়ভাবে পাশে থেকে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে চাই বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ নিজ নির্বাচনি এলাকা নরসিংদী জেলার বেলাবো উপজেলা পরিষদ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব উদ্যোগে বেলাবো উপজেলার প্রান্তিক ও নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, পোলাও চাল ও সেমাই।

পরে মন্ত্রী উপজেলার আনসার ও গ্রাম পুলিশের সদস্যসহ অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন।

উল্লেখ্য, মন্ত্রী গতকাল নিজ নির্বাচনি এলাকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় প্রান্তিক ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..