× Banner
সর্বশেষ

ডেস্ক

জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে -তারেক রহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
জনগণের ভাগ্য পরিবর্তন

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণ এবং জনগণের ভাগ্য পরিবর্তন। জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে। বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না।’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।’

বরিশালের সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, ‘বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বরিশালকে বিভাগ ঘোষণা করেছিলেন। এরপর অনেক সময় পার হলেও বরিশালের উন্নয়ন সেভাবে হয়নি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে স্থানীয় মানুষের চিকিৎসার জন্য আরও উন্নত করতে হবে। এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা নদীভাঙন, যার স্থায়ী সমাধান জরুরি।

তিনি বলেন, ১৯৭৮ সালে এই এলাকায় পল্লী বিদ্যুতের লাইন এনেছিলেন জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া বরিশালকে বিভাগ ঘোষণা করে নানা উন্নয়নকাজে হাত দেন। কিন্তু গত ১৬ বছরে স্বৈরাচারের আমলে অনেক কাজ জমে গেছে, যা এখন করতে হবে। এসব সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে, যখন ধানের শীষে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করা হবে।
তিনি বলেন, ‘অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল, যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়।’

বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেয়া যাবে না। নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা।


এ ক্যটাগরির আরো খবর..