× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

শার্শায় ছোট ভাইকে হত্যার অভিযোগ ভাবির বিরুদ্ধে

Dutta
হালনাগাদ: রবিবার, ১১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় জসিম(২৯) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ভাই, ভাবির বিরুদ্ধে।   লাশ ময়না তদন্ত না করেই পুলিশকে ম্যানেজ করে দাফন করা হয়েছে। তবে পুলিশ বলছে নিহতের স্বজনরা কেউ অভিযোগ না করায় পুলিশ ঘটনা স্থলে যায়নি  এবং লাশ ময়না তদন্তও করা হয়নি।
নিহত জসিম শার্শার উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামের মৃত কাশেম মিয়ার ছোট ছেলে।
জসিমের ভাই অভিযুক্ত আব্দুর রউফ জানান, জসিম ডায়বেটিক্সসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল।   শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙ্গীনায় কুঞ্চি গাদায় পড়ে জসিমের মুখে ক্ষত হয়। শনিবার সকালে ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে  তার মৃত্যু  হয়।  শ্বাসরোধ করে হত্যার কোন ঘটনা ঘটেনি। কিছু মানুষ মিথ্যা কথা ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ জানান তিনি।
স্থানীয়  ইউপি সদস্য হাসান আলী জানান, লাশ দাপনের আগে তিনি বিস্তারিত পুলিশকে জানিয়ে মৌখিক অনুমতি নিয়ে দাপন করা হয়েছে। পুলিশকে  ঘটনা স্থলে আসতে  বলা হয়েছিল। এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ আর আসেনি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, নিহতের পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ না করায় পুলিশ ঘটনা স্থলে যায়নি এবং  লাশও ময়না তদন্ত করা হয়নি। তবে রোববার ভাই, ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..