× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ছেলেকে জিম্মি করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

আনোয়ারা উপজেলা তথা পুরো চট্টগ্রামের একজন স্বনামধন্য পন্ডিত নিরঞ্জন পন্ডিত। সু-পন্ডিত হিসাবে সবাই একনামে চিনেন। ধর্মীয় শিক্ষক হিসাবে আনোয়ার স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে বার্ধ্যক জনিত রোগে শয্যাশায়ী। তার বর্তমান বয়স ৯৮ বছর।নিরঞ্জন পন্ডিতের এক ছেলে তিনি হাইস্কুলে শিক্ষকতা করেন।

গত ০৭.০৪.১৯ ইং তারিখে রাতের অন্ধকারে ছেলেকে জিম্মি করে আনোয়ারার কূখ্যাত ভূমি দস্যু (কামরুল ইসলাম হেলাল) ও (সিন্ডিকেটের দলবল সহ রেজিষ্টার অফিসের লোক এনে সহায় সম্পত্তি,বাড়ী ও কালী মন্দির লিখিয়ে নিয়ে পুরো পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে নেইমলেট লাগিয়ে দিয়েছে। বর্তমানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন কূল কিনারা করতে পারেননি তিনি।

পুলিশ প্রশাসন মন্ত্রীর হুকুম ও মানছেন না। প্রশাসন  নিঃসাড় ভূমিকায় অবতীর্ন তাই একজন সাধারণ নাগরিক হিসাবে নিরঞ্জন পন্ডিত ও তার ছেলে জনগনকে তথা সরকারকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করছেন। পুরো বিষয়টির জন্য তিনি এ সমাজের লোক হিসাবে, এই রাষ্ট্রের জনগণ হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জিত বোধ করছেন।

তিনি বলেন আইন কি শুধু মাত্র দুর্বলের কোমরে দড়ি দেওয়ার জন্য তৈরী হয়েছে?? বিষয়টি চেপে যাওয়ার প্রবনতা প্রশাসন ও মিডিয়ার মধ্যে প্রবল ভাবে দেখতে পাচ্ছি। বিষয়টিতে আনোয়ারা থানার অনাগ্রহ সন্দেহজনক।

১৩ দিন হয়ে যাওয়ার পর ও এই ঘটনার দৃশ্যমান কোন অগ্রগতি হয় নি। ভূমি মন্ত্রীর নিজের এলাকায় ভূমি দস্যুদের এই কর্মকান্ড। নিরঞ্জন পন্ডিত বলেন যেকোনো সময়ে আপনার নিজের সহায় সম্পত্তি এক রাত্রিতে বেহাত হয়ে যেতে পারে,ঘটনা ঘটার এত দিন পর ও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় তার ই ইঙ্গিত দেয়। হিন্দু ফাউন্ডেশন,হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের এই বিষয়ে ভূমিকা নিয়ে ও তিনি প্রশ্ন তুলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..