× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট

ছুরিকাঘাতে যুবক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ছুরিকাঘাতে যুবক হত্যা

সিলেটের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে যুবক হত্যার মামলার অন্যতম প্রধান দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ৯।
শনিবার (০২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম ছালিম (২০)ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।
র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ ও র‍্যাব ১ এর যৌথ অভিযানে ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..