× Banner
সর্বশেষ
জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি

ডেস্ক

ছুটির আগে শিষ্যদের কড়া বার্তা দিলেন সিটির কোচ: পেপ গার্দিওলার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
শিষ্যদের কড়া বার্তা দিলেন সিটির কোচ পেপ গার্দিওলার

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও আছে ছুটিতে। সবশেষ গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ আগামী ২৭ ডিসেম্বর। ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো ক্রিস্টমাস ছুটি কাটাতে শুরু করেছে। এই ম্যাচের আগে শিষ্যদের কড়া বার্তা দিলেন সিটির কোচ পেপ গার্দিওলার।

গার্দিওলা জানিয়েছেন, ক্রিস্টমাসের ছুটির পর তার ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের ওজন মাপা হবে। ক্রিস্টমাসের ছুটিতে অনিয়ন্ত্রিত খাবার খেয়ে যাতে কেউ মুটিয়ে না যায় সে জন্য সাবধান করেছেন গার্দিওলার।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে আর্লিং হলান্ডদের ওজন মাপা হয়। ম্যান সিটির কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়রা যখন আগামী সপ্তাহে অনুশীলনে ফিরবে, তখন একই পরীক্ষা পুনরায় করা হবে। তিনি বলেছেন,‘প্রতিটি খেলোয়াড়ের ওজন নেওয়া হবে। তারা ২৫ তারিখে ফিরবে এবং আমি দেখব কত কেজি বেড়েছে, (তাদের চর্বির মাত্রা) কত।’

ওয়েস্ট হ্যামের ম্যাচের পর গার্দিওলা আরও বলেন, ছোট ছুটির সময় খেলোয়াড়দের ওপর নজর রাখাটা তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, খেলোয়াড়রা তাদের সময়টি উপভোগ করতে এবং ইচ্ছে মতো খেতে পারবেন, তবে সীমার মধ্যে। এছাড়া সতর্ক বার্তা দিয়ে বলেছেন, যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরে আসে, তাকে ফরেস্টের ম্যাচে দলে রাখা হবে না।

গার্দিওলা বলেছেন, ‘তারা তিন দিনের ছুটির পর যখন ফিরবে, আমি দেখতে চাই তারা কিভাবে ফিরেছে। তারা খেতে পারবে, কিন্তু আমি নিয়ন্ত্রণ রাখতে চাই। ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের ম্যাচের জন্য আমাকে দল গঠন করতে হবে। ধরো একজন খেলোয়াড় আছে, এখন সে পারফেক্ট, কিন্তু তিন কেজি বেশি ওজন নিয়ে ফিরবে। সে ম্যানচেস্টারে থেকে যাবে। নটিংহ্যাম ফরেস্টে যাবে না।’

২০১৬ সালে যখন গার্দিওলা প্রথম ম্যানচেস্টার সিটি নিয়োগ নিয়েছিলেন, তখনও তিনি কিছু খেলোয়াড়কে প্রথম দলীয় অনুশীলন থেকে দূরে রেখেছিলেন যতক্ষণ না তারা নির্দিষ্ট ওজন লক্ষ্য পূরণ করেছিল। ফিটনেস নিয়ে কড়াকড়ির কারণে অতীতে সমালোচনার মুখেও পড়েছেন বার্সেলোনার সাবেক এই কোচ। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে ফিরে মিডফিল্ডার কালভিন ফিলিপসকে ‘মাত্রাতিরিক্ত ভারী’ উল্লেখ করার পর তিনি পরে ক্ষমাও প্রার্থনা করেছিলেন।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে হোঁচট খেলেও দারুণভাবে ফিরে এসেছে গার্দিওলার দল ম্যান সিটি। ১৭ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৩৭। শীর্ষে থাকা আর্সেনাল থেকে দুই পয়েন্ট পিছিয়ে ইতিহাদের ক্লাবটি।


এ ক্যটাগরির আরো খবর..