× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা প্রতিষ্ঠান ৩০মে পর্যন্ত ছুটি বাড়িয়ে আদেশ জারি

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
ছুটি বাড়িয়ে আদেশ

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৬ মে) আদেশে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি শিক্ষার্থীদের  সুরক্ষার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আদেশে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের মাধ্যমে শ্রেণি পাঠ গ্রহণ করতে হবে।

এছাড়া কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে দূর শিক্ষণের ব্যবস্থা করতে হবে।

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..