স্টাফ রিপোর্টার বেনাপোলঃ পাসপোট যাত্রীর নিকট থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে রফিকুল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আটক করে। আটককৃত রফিকুল বেনাপোল পোর্ট থানার গজিপুর গ্রামের লুৎফর রহমান এর ছেলে। ইমিগ্রেশন সুত্র জানায় সকালে ভারতগামী একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে রফিকুল নামে এক যুবক কৌশলে টাকা ছিনিয়ে নেয়। ওই পাসপোর্ট যাত্রীর অভিযোগে ওই ছিনতাই কারীকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, ইমিগ্রেশন পুলিশ যাত্রী সেবা দিতে এসেছে। আর সেই যাত্রীদের নিকট থেকে যদি কেউ টাকা পয়সা ছিনাতাই অথবা তাদের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একজন ছিনাতই কারীকে আটক করেছি এবং তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছি। বেনাপোল পোর্ট থানার এ এস আই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন আটককৃত ব্যাক্তির নামে ছিনতাই মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।


