× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে এ কমিটি অনুমোদন দেন তিনি।

সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন।

গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সাত মাসের মাথায় এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন ৬১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১১ জন। সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছে ১১ জন।


এ ক্যটাগরির আরো খবর..