তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : বর্তমানে সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের রাজত্ব। এই আক্রমন করেছে বাংলাদেশেও তবে এখন পর্যন্ত অতটাও বিস্তার করতে পারিনি ভাইরাসটি। তবে সারা দেশকে নাড়িয়ে ফেলেছে এবং এর মধ্যে থাকা সবচেয়ে বিপদে আছে নিম্ম আয়ের মানুষেরা। সরকার থেকে শুরু করে সব সেক্টরের মানুষেরাই আস্তে আস্তে এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য।
প্রাণঘাতি নোভেল করোনাভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বের মানুষ এখন ঘরবন্দি। বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এ সময় যারা কর্মহীন, ভবঘুরে, দিনমজুর, রিকশা-ভ্যান চালক, পরিবহনও রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও ছিন্নমূল চা-পান দোকানি তাদের পাশে দাঁড়িয়েছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০২০ পরীক্ষার্থীরা।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ আরফান হোসেন ইনুর ব্যক্তিগত উদ্দোগ্যে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থী বেশকিছু ছাত্রছাত্রীর আর্থিক সহযোগীতায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এক সাক্ষাৎকারে আরফান হোসেন ইনু দ্যা নিউজকে জানান, নিজের জমাকৃত ও টিপিনের টাকা এবং সহপাঠীদের সহযোগিতায় আমি এই উদ্যোগ নিতে পেরেছি। আমাদের এই সহযোগিতায় অসহায় অসচ্ছল মানুষের মুখে হাসি দেখে অনেক ভালো লাগে। যখনি এসব মানুষ গুলোর কাছে ত্রাণ নিয়ে যায়, তখনি তাঁদের চোখে-মুখে হাসির ছোঁয়া দেখতে পাই। ইনু আরও জানায়, আমি যখন দেখি গরিব-দুঃখী মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। মধ্যবিত্ত পরিবার গুলো চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে কোন সহযোগিতা চাইতে পারে না। তখনি আমি আমার দায়িত্ব বোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। সেইসাথে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানকে দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছি। আমি আমার সকল সহপাঠীদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করছি।
খাদ্য বিতরণ কালে উপস্থতি ছিল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিরাজ হোসেন, নাজিমুর রহমান সৃজন, মেহেরাব হোসেন সবুজ , পারভেজ হোসেন,মোঃ আসিফ,তারেক আজিজ, খাইরুল এনাম, শোভন, ইসমাইল হোসেন প্রমুখ।
ছাত্রছাত্রীদের এই খাদ্য বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানা বাসী।
প্রসঙ্গ : বাংলাদেশ সরকার এমন পরিচিতি দেখে সাধারণ ছুটির ঘোষণা দেয়। শহর থেকে গ্রাম পর্যন্ত গণসচেতনতা সৃষ্টি করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া। ফলে কর্মহীন’রা গৃহবন্দী হয়ে পড়ে এমন পরিচিতি দেখে সরকার দেশের প্রতিটি জেলা উপজেলায় দিনমজুর ও অসহায়দের জন্য ত্রাণসামগ্রী ব্যবস্থা করে।