দি নিউজ ডেক্সঃ যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০টি দ্বিতল উদ্বোধন করা হয় যার বিশেষত্ব হচ্ছে দুরত্বের পরিমান যতদুরই হোক ছাত্রছাত্রীদের ভাড়া মাত্র ৫ টাকা।
আজ বেলা ১২টার দিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রামের স্কুলশিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘উপহার’ ১০টি দ্বিতল উদ্বোধন করা হয়েছে। এ বাস সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগামীকাল থেকে বাসগুলো শিক্ষার্থীদের পরিবহন শুরু করবে। মাত্র ৫ টাকা ভাড়ায় স্কুল ও মাদ্রাসার দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এসব বাসে যাতায়াত করতে পারবে। টাকা নেয়ার জন্য বাসের সামনে ও পেছনে লাগানো থাকবে ‘সততা’ বাক্স। সেখানেই ভাড়ার টাকা জমা রাখবে শিক্ষার্থীরা।
গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে ১০টি দোতলা বাস বরাদ্দ দেয় বিআরটিসি। প্রতি মাসে এসব বাস থেকে ৪ লাখ টাকা আয় হতে পারে। ব্যয় হবে প্রায় ৯ লাখ টাকা। ব্যয়ের ঘাটতি পূরণ করতে জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।
মর্নিং শিফট ও ডে শিফটের জন্য থাকছে আলাদা বাস। নগরীর প্রধান দুটি রুটে বাসগুলো চলাচল করবে। এক নম্বর রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউমার্কেট ভায়া বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা এবং কোতোয়ালি এলাকা। দুই নম্বর রুটটি হচ্ছে– অক্সিজেন মোড় থেকে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস ও আগ্রাবাদ এলাকা। বাসগুলোর সময় নির্ধারণ করা হয়েছে স্কুলের সময়সূচির সঙ্গে মিল রেখে।