× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

সিলেট প্রতিনিধি

ছাত্র শিবির বিপ্লবী মুজাহিদের কাজ করেছে-এহসানুল মাহবুব

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্র শিবির বিপ্লবী মুজাহিদের কাজ করেছে

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী  সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্রশিবির একই সাথে নিজেদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি, সবচেয়ে দেশ প্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি, একজন বিপ্লবী মুজাহিদের কাজ করেছে। অসংখ্য ছাত্রদের কে তারা ইসলামের দিকে, ইসলামের সুমহান আদর্শের দিকে, ইসলামের কল্যাণকর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আহ্বান করেছে, অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা-বিপত্তি কাটিয়ে শাহাদাতের নজরানা দিয়ে আজকে এখন পর্যন্ত এসেছে।
গত শনিবার (২১ সেপ্টেম্বর) মাগরিবের পর নগরীর অভিজাত সম্মেলন হলে সিলেট মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অবিভাবকদের প্রতি সন্তানদের কে ছাত্রশিবিরের মত প্রতিষ্ঠানে তুলে দেয়ার আহ্বান জানান।
দীর্ঘ দেড় যুগ পর ছাত্রস শিবিরের সুধী সমাবেশে সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।


এ ক্যটাগরির আরো খবর..