আফতাব চৌধুরী স্মৃতি ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উছাতক কালারুকা ইউনিয়নে শিমুল তলা গ্রামে শুক্রবার ফ্রী মেডিক্যাল ক্যাম্প হয়েছে। এতে শিমুল তলা, পিরপুর,মুক্তির গাঁও, লালপুর গ্রামের দুই শতাধিক গরীব, অসহায় মানুষকে বিনামূল্যে সাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবা প্রদান করেন সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃমাহফুজ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সুরমার ষ্টাফ রিপোর্টার শাফী চৌধুরী, কালারুকা ইউনিয়নের ২নং ওয়াডের মেম্বার নজরুল ইসলাম, শিমুল তলা গ্রামের মুরব্বি সিরুই মিয়া,আব্দুল করিম প্রমূখ।