× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ছাতক প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনীতে হলুদ সাংবাদিকতায় নিন্দা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: ছাতক প্রেসক্লাবে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী সভায় হলুদ সাংবাদিকতার ব্যাপক বৃদ্ধির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার প্রেসক্লাবের রোকেয়া ম্যানশনস্থ কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক নাজমুল ইসলাম, হেলাল আহমদ, কেএম মোশাহিদ আলী, মাহবুব আলম, ছদরুল আমিন, জুনেদ আহমদ রুনু, আহমেদ সফির, আজহার আলম প্রমূখ।

সভায় ছাতকে হলুদ সাংবাদিকতার ব্যাপক বৃদ্ধির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাম্প্রতিককালে সাংবাদিকতার নামে অফিস আদালতসহ সর্বত্র কতিপয় চাটুকারদের অপতৎপরতা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এরা পবিত্র রমজান মাসেও ইফতার মাহফিল আয়োজনের নামে উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, কর্মকর্তা, ব্যবসায়িসহ সর্বত্র ব্যাপক চাঁদাবাজির রামরাজত্ব কায়েম করে। এতে সচেতন মহলসহ সাধারণ জনমনে প্রতিক্রিয়ার সৃষ্ঠি হয়। সাংবাদিকতার মতো একটি সৎসাহসি ও প্রতিবাদি মহৎ পেশায় জড়িতদের চাটুকারিতা মানায়না।

সম্প্রতি প্রেসক্লাবের নামে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কথিত ইফতার মাহফিলের অনুষ্ঠানস্থলে একই রাজনৈতিক দলের গ্রুপ ভিত্তিক ও বিভিন্ন দলের নেতৃবৃন্দের পেছনে পৃথক পৃথক ব্যানার দিয়ে চাটুকারিতার সকল রেকর্ড ভঙ্গ করেছে। প্রেসক্লাবের সাইন বোর্ড ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলতে সচেতন ছাতকবাসিকে এগিয়ে আসার অনুরুধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..