× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

চোখের অপারেশন করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে জানান,  লন্ডনের একটি হাসপাতালে চোখের অপারেশন করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে রয়েছেন তিনি।সোমবার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখের অপারেশন করা হয়। অপারেশনের পর তিনি ভালো আছেন বলেও জানান করিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে কয়েকটি জরুরি ফাইল চূড়ান্ত করেছেন শেখ হাসিনা। লন্ডনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ই-ফাইলও নিষ্পত্তি করেছেন।

এহসানুল বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..