× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

চোখধাঁধানো নির্মাণশৈলী সমৃদ্ধ উত্তর ককেশাসে প্রথম ইসলামী সংস্কৃতির জাদুঘর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
প্রথম ইসলামী সংস্কৃতির জাদুঘর

চোখধাঁধানো নির্মাণশৈলী সমৃদ্ধ এই প্রথম উত্তর ককেশাসে নির্মাণ করা হয়েছে ইসলামী সংস্কৃতির একটি দৃষ্টিনন্দন জাদুঘর। রাশিয়ার অর্থায়নে নবনির্মিত জাদুঘরটি ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে অবস্থিত।

বলা হচ্ছে, উত্তর ককেশাসের ইসলামী সংস্কৃতির প্রথম জাদুঘর এটি। কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রের ইসলামবিষয়ক উপপরিচালক আলিম সেজাগোফ বলেন, চলতি মাসের শুরুর দিকে ককেশাসের নালচিক নগরীর ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন এই জাদুঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।

ঐতিহাসিক বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জানা যায়, খ্রিস্টীয় দশম ও একাদশ শতাব্দীতে কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে ইসলামের আলো এসে পৌঁছে। দীর্ঘ সময় পরে হলেও এই অঞ্চলের আদিবাসীরা সাফল্যের আরেকটি সিঁড়ি মাড়িয়ে ওপরে উঠল। মুসলিমদের ঐতিহ্যের ধারক হিসেবে তারা একটি ইসলামী সাংস্কৃতিক জাদুঘর নির্মাণ করতে পেরেছে।

এই জাদুঘরে একটি মসজিদ রয়েছে। তা ছাড়া ইসলামী নানা রকম আচার-অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র জায়গার। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত ইসলামের নানা বিষয় দেয়ালগুলোতে রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে। ক্যানভাসে আঁকা কবিতা—শেরের পঙক্তিগুলো দর্শনার্থীকে শত শত বছর আগের দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দেয়। এ ছাড়াও জাদুঘরে প্রাচীন যুগের ইসলামী বহু নিদর্শনের সমাবেশ ঘটানো হয়েছে।

কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্র উত্তর ককেশাসে অবস্থিত রাশিয়ার একটি ফেডারেল রাজ্য। নালচিক এই রাজ্যের রাজধানী। কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে।


এ ক্যটাগরির আরো খবর..