বগুড়ায় ট্রাকচাপায় নিহত আব্দুল হালিম

বগুড়ায় ট্রাকচাপায় নিহত আব্দুল হালিম

নিজস্ব সংবাদদাতাঃ বগুড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তি ।

বগুড়া শহরের ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১০টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হালিম ফুলবাড়ি মধ্যপাড়ার আমির আলীর ছেলে। পুলিশ চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করেছে।

ফুলবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল আসলাম জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মাটিডালির দিকে যাচ্ছিল। ট্রাকটি যখন ফুলবাড়ি কলেজ বটতলা এলাকায় পৌঁছায় তখন আব্দুল হালিম রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন।

এসময় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।