× Banner
সর্বশেষ
শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী 

চেয়ারম্যান পদে ১০জন সদস্য পদে ৭৮ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে ৬ষ্ট দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৮৬ জন ও সাধারণ সদস্য পদে ৪শ’ জন প্রার্থী সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করলে ও বৃহষ্পতিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জনের মধ্যে ১০জন, সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৮৬ জনের মধ্যে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪শ’ জনের মধ্যে ৬৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

উপজেলার ১নং ডিহি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান (বিদ্রোহী আওয়ামীলীগ), শাহিদুর রহমান (বিদ্রোহী আওয়ামীলীগ) এবং সাধারন সদস্য পদে ০২জন, ২নং লক্ষলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী গোলাম মোস্তফা (বিদ্রোহী আওয়ামীলীগ) এবং সাধারন সদস্য পদে ০১জন, ৩নং বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হযরত আলী (বিদ্রোহী আওয়ামীলীগ) এবং সাধারন সদস্য পদে ০৬জন, ৫নং পুটখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী আব্দুল কাদের (জামায়াত) ও মফিজুর রহমান (বিএনপি) এবং সাধারন সদস্য পদে ০৬জন, ৬নং গোগা ইউনিয়নে সাধারন সদস্য পদে ০৬জন, ৭নং কায়বা ইউনিয়নে সাধারন সদস্য পদে ০৭ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ০২ জন, ৮নং বাগআঁচড়ায় ইউনিয়নে সাধারন সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ০৫ জন, ৯নং উলাশী ইউনিয়নে সাধারন সদস্য পদে ১০ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ০২ জন, ১০নং শার্শা সদর ইউনিয়নে সাধারন সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ০১ জন, ১১নং নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মহসীন আলী (বিদ্রোহী আওয়ামীলীগ), আব্দুল ওহাব (বিদ্রোহী আওয়ামীলীগ), নাসির উদ্দীন (বিদ্রোহী আওয়ামীলীগ), আশরাফুল আলম (বাটুল) এবং সাধারন সদস্য পদে ০৪ জন মনোনয়ন পত্র প্রত্যহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জনের মধ্যে ১০জন, সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৮৬ জনের মধ্যে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪শ’ জনের মধ্যে ৬৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৃহষ্পতিবার ১৯ মে প্রত্যাহারের শেষ দিন ছিল। ২০মে প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করা হবে। ৪ জুন ৬ষ্ট দফার এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..