× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

মোঃ আবুল হোসেন :চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সদর হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগি হওয়ার কারণে অনেকেই ভর্তি হতে পারছেন না ওই হাসপাতালে। দিন দিন ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিল ধারণের ঠাঁই নেই ওই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগিদের নিয়ে বিপাকে পড়েছে। ডায়রিয়া ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসা নিতে আসা রোগিরা ভর্তির সুযোগ না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ এত তীব্র হলো কেন তা এখনো পর্যন্ত কেউ সনাক্ত করতে পারেনি। ওই এলাকার বাসিন্দা মোঃ জাহিদ জানান, এলাকা থেকে সে ঢাকায় চলে আসেন তার কর্মস্থলে। আসার পর থেকে আত্মীয়-স্বজনের সাথে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। তার এলাকার লোকজন জানান, দিন দিন রোগির সংখ্যা বাড়ছে, কমছে না।

রোগি একজন ভালো হলে দু’জন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী এ নিয়ে চিন্তিত। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই রোগ যাতে নিয়ন্ত্রণে আসে সেজন্য সরকারের কাছে তারা দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..