× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

পি আই ডি

চীনের আইনশৃঙ্খলা ব্যবস্থা, মানুষের ব্যবহার ও সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ করেছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ

আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি। কিছুদিন আগে আমি সরকারি সফরে চীন ভ্রমণ করি। কিন্তু চীনের সৌন্দর্য দেখে আমি সত্যিকার অর্থেই মুগ্ধ ও অভিভূত হয়েছি। তারা দেশটিকে স্বপ্নের মতো সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা, মানুষের ব্যবহার ও সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ করেছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চায়না মিডিয়া গ্রুপ, দীপ্ত টিভি ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘China Festival on the TV Screen’ বা ‘টিভি পর্দায় চীন উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন একসময় আমাদের কাছে রহস্যঘেরা দেশ ছিল। কিন্তু বর্তমানে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম সহযাত্রী।  তবে চীনের সঙ্গে বাংলাদেশের মৈত্রী সুদীর্ঘকালের। তিনি বলেন, দীপ্ত টিভির ডাবিংয়ের মান অনেক উন্নত, যা জনপ্রিয় তার্কিশ টিভি সিরিজ ‘সুলতান সোলেমান’ এর মাধ্যমে প্রমাণিত হয়েছে।  চীনা টিভি সিরিজ ‘রহস্যময়ী’র বাংলা ডাবিংয়ের মাধ্যমে তারা তাদের ডাবিং দক্ষতার আরেকবার প্রমাণ দেখিয়েছে।

চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক Yu Guang Yue এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Yan Hualong, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক Dr. Yang Hui এবং দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..