× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

চীনের অর্থায়নে নির্মিত ১০০০ শয্যার হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
চীনের অর্থায়নে হাসপাতাল

চীনের অর্থায়নে বাংলাদেশে নির্মিতব্য ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে
গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড়বাসী।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক মোড়ে ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে গণজমায়েত ও মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সাবেক মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী, ব্যারিস্টার মাহমুদ আল মামুন শিবু, সাংবাদিক মোশাররফ হোসেন, সাংবাদিক সরদার হায়দার, খতমে নবুয়ত পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পঞ্চগড় দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা। এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে দিনাজপুর কিংবা রংপুরে ছুটতে হয়। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে সাধারণ মানুষের।
তারা আরও বলেন, চীনের অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যার হাসপাতালটি যদি পঞ্চগড়ে স্থাপন করা হয়, তবে উত্তরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা জরুরি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে সরকারকে হাসপাতাল স্থাপন বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে জনগন অনশন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..