× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

চীনে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুয়ালং হুই প্রদেশে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করল সে দেশের সরকার।
এই সিদ্ধান্ত নিয়ে দারুণ বিতর্ক শুরু হয়েছে।
সেই প্রদেশে তিনদিনে তিনশো মসজিদ থেকে প্রায় একহাজার লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চীনা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শব্দদূষণের কারণেই লাউডস্পিকারগুলি খুলে ফেলা হয়েছে। এর আগেও চীনের দূষণ নিয়ন্ত্রণ পরিষদ থেকে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা অনেকেই অভিযোগ জানিয়েছিলেন আজানের সময় লাউডস্পিকারের ব্যবহারে তারা বিরক্ত হচ্ছেন। বার বার অনুরোধেও নাকি লাউডস্পিকারের শব্দ কমানো হয়নি।

স্থানীয় বাসিন্দাদের মুসলিমদর একটা বড় অংশ রীতিমতো ক্ষুব্ধ এই সিদ্ধান্তে। তাদের বক্তব্য, এটা সরাসরি ধর্মাচারণের অধিকারের ওপরে সরকারি দমননীতি। কোনও সরকার কখনওই এভাবে কোনও বিশেষ সম্প্রদায়ের ওপরে এভাবে কর্তৃত্ব জাহির করতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..