× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চীন সেনা না সরালে সরাবে না ভারত

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ ভারত চিন সীমান্তের ডোকালাম অঞ্চল থেকে চীন সেনা সদস্যদের না সরালে ভারতীয় সেনাদেরও সরানো হবে না বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বলা হয়, চিনের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত। তবে কূটনৈতিক স্তরে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করছে তারা।

২০১২ সালে সীমান্ত সমস্যার সমাধানে  চুক্তি করে ভারত-চীন। কিন্ত সেই চুক্তি সমাধান করতে পারেনি ডোকালাম সমস্যার। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় ডোকালামে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ডোকালামে তাঁবু খাটিয়ে অবস্থান করছে ভারতীয় সেনা। সেনা সদস্যদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে সেখানে।

এদিকে ডোকালামে চীন সড়ক নির্মাণ করতে গেলে ভারতীয় সেনাদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। ভারতের সেই বাধাকে সমর্থন জানায় ভুটানও।

সে সময় ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডোকালাম ভুটানের অংশ। ভুটানকে সামরিক এবং কূটনৈতিক সমর্থন দেওয়া ভারতের দায়িত্ব। এতে ক্ষুব্ধ হয় চীন।

এদিকে ডোকালামের ঘটনায় ভারতের অভিযোগ, ভারতের দুটি অস্থায়ী সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে চীন। তবে চীন দাবি করে, ভারতীয় সেনাবাহিনীই ডোকালামে আগ্রাসন ঘটিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..