× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে বিএনপি: সেতুমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনেছে। বিএনপির নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।  নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিটি ভোট কেন্দ্রে তারা পাঁচশ’ সন্ত্রাসী নিয়োগ করবে বলে জানতে পেরেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।

তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।

তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..