× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

চিরো নিদ্রায় শায়িত হলেন কবি বেলাল চৌধুরী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরী মারা গেছেন আজ মঙ্গলবার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেন বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী। তিনি বলেন, ‘লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাঁকে বাঁচানো যায়নি।’

গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসায় তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া দেখা দিয়েছে তাঁর বার্ধক্যজনিত নানা রোগ। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

বেলাল চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’, ‘বত্রিশ নম্বর’। ফেনী সদর উপজেলার শর্শদী গ্রামে ১৯৩৮ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..