বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে তিন বাহিনী

মোঃআঃ,জলিল শার্শাবেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এএফডব্লিউসির ৪৫ সদস্যের একটি প্রতিনিধি দল যশোরের বেনাপোল স্থলবন্দর, কাষ্টমস হাউস, চেকপোষ্ট কাষ্টমস ইমিগ্রেশন ও চেকপোষ্ট বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার (২৩ এপ্রিল)  বিকালে প্রতিনিধি দলটি বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক।  স্থলবন্দর, কাষ্টমস হাউস, চেকপোষ্ট কাষ্টমস ইমিগ্রেশন ও চেকপোষ্ট বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী  বিজিবি ও বিএসএফের যৌথ প্যারেড(রিট্রিট সেরিমনি) উপভোগ করেন।

প্যারেড শেষে দু’দেশের প্যারেড কমান্ডারকে শুভেচ্ছা উপহার দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক ।প্রতিনিধি দলে রয়েছেন সেনা, নৌ ও  বিমান বাহিনীর অফিসার সহ মোট ৪৫ জন সদস্যে। প্রতিনিধি দলটি বেনাপোল আইসিপি ক্যাম্পে পৌছালে বর্ডার গার্ড বাংলাদেশের খুলনার সেক্টর কমান্ডার তৌহিদ রহমান ও যশোর ৪৯ বিজিবি‘র কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।