× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

চিন্ময় ইস্যুতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশন এর সামনে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশন পর্যন্ত ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ মিছিল করে।

রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে গত কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ধস্তাধস্তি হয়।

হিন্দু মহাসভার সদস্যরা যখন বেকবাগানের কাছে পৌঁছে যায়, তখন তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বচসা বেঁধে যায় পুলিশের সঙ্গে। ‘পুলিশ দূর হটো’, ‘হায়, হায়’ স্লোগান উঠতে থাকে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেইসময় এক পুলিশ অফিসারের মাথা ফেটে যায়। পরবর্তীতে পাঁচজনকে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনে ঢুকতে দেওয়া হয়।

ওই সময় হিন্দু মহাসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারইমধ্যে ওই মিছিল থেকে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবি তোলেন সনাতনীরা। মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, ‘বাংলাদেশ যদি শুধরে যায়, তাহলে ঠিক আছে। নাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। রাস্তায় নামব।’ অপর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘চিন্ময়ী প্রভুকে যে অন্যায়ভাবে মোল্লা ইউনুসের সরকার গ্রেফতার করেছে এবং বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে, (সেটা মেনে নেওয়া যায় না)।’

অপর এক ব্যক্তি অভিযোগ করেন, ‘বাংলাদেশে বরাবরই হিন্দুদের উপরে অত্যাচার হয়ে এসেছে। কিন্তু মহম্মদ ইউনুস আসার পরে সেই অত্যাচার অনেক গুণ বেড়ে গিয়েছে। দেখা গিয়েছে যে ছোট-ছোট শিশুদের সামনে তাদের মায়েদের, বোনেদের ধর্ষণ করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে তাঁর উপরে অত্যাচার চালানো হচ্ছে।’

বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির অভিযোগের মাঝে সে দেশে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে সনাতনী জাগরণ মঞ্চ গড়ে তোলে। সেই মঞ্চের অন্যতম মুখপাত্র করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁর ডাকে ঢাকার শহিদ মিনার চত্বর, চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় হাজার হাজার সংখ্যালঘু মানুষ সমবেত হন। এই আবহে চিন্ময়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন চিন্ময়। পরে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাই কোর্টে মামলাও করে অন্তর্বর্তী সরকার। যদিও বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে (Bangladesh)। আন্দোলনের জেরে গত অগাস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনে সেখানে সংখ্যালঘুদের উপর ক্রমেই অত্যাচার বেড়ে চলেছে বলে অভিযোগ। সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই উত্তাল রয়েছে ওপার বাংলা।


এ ক্যটাগরির আরো খবর..