× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

পিআইডি

চারটি পিলার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পরিকল্পনা তৈরি করতে হবে -পলক

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
চারটি পিলার শক্তিশালী
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা

ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এর ৪টি মূল পিলার ইতোমধ্যে সজীব ওয়াজেদ জয় তুলে ধরেছেন। স্তম্ভসমূহ হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব‌্যবস্থা গড়ে তোলা। এই চারটি পিলার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে আগামী ৫ বছরে এই মন্ত্রণালয় কী করবে তিনটি ধাপে ভবিষ‌্যত পরিকল্পনা তৈরি করতে হবে। বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা প্রদান করেন।

তিনি বিটিসিএল এর কলিং সেবা অ্যাপ ‘আলাপ’কে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন‌্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। এই লক্ষ‌্যে আলাপ’কে  ২০ লাখ গ্রাহক একসাথে ভিডিও কল করার সক্ষমতা তৈরি, আইডি ছাড়াই মোবাইল নাম্বারের মাধ‌্যমে হোয়াটস অ‌্যাপস এর মতো সহজে অ‌্যাপসটি ডাউনলোড করার উপযোগী করা এবং বিদ‌্যমান ল‌্যান্ড ফোনের  নাম্বার হিসেবে অ‌্যাপটিতে ইনকামিং ও আউটগোয়িং কল করা ও কল গ্রহণের সুবিধা নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন। এছাড়া তিনি চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের অগ্রগতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে জাতীয় অগ্রগতির ক্রম তালিকায় সর্বোচ্চ স্থান অর্জনের করণীয় বিষয়ে পরামর্শ  দেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বিটিসিএল, টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন সংস্থার  অব‌্যবহৃত সম্পদের সর্বোচ্চ ব‌্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্পদের সুষ্ঠু ব‌্যবহার নিশ্চিত করার মাধ‌্যমে প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

সভায়  ডাক ও  টেলিযোগাযোগ বিভাগের  সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর, সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, টেলিটক এবং টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থা প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..