× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত

চার শিক্ষার্থীকে বহিস্কার করল শাবিপ্রবি প্রশাসন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার অভিযোগে  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে শাবিপ্রবি প্রশাসন।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হচ্ছেন আরিফুল ইসলাম, ধনীরাম রাজ, জাহিদ হোসেন ও আবদুলাহ আল মামুন।এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে। এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকেও বহিষ্কার করে।

প্রসঙ্গত, গত রোববার ভিসিবিরোধী আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। গত এপ্রিল থেকে কতিপয় শিক্ষক ভিসির  পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..