× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

চার মাসেই প্রতিশোধ নিলো বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

গেল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচে তো ৪৩ রানে অলআউট হবার পর ২১৯ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পরের ম্যাচেও ১৬৬ রানের হার।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রতিশোধের বিষয়টি সাকিব আল হাসানের সামনে তুলে ধরা হয়েছিল। যদিও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন র‌্যাংকিংয়ের বিষয়টি তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।

ম্যাচের তৃতীয় দিন আজ শনিবার ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানেরই গুড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

টাইগারদের হয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব ও মেহেদী হাসান মিরাজ তুলে নেন দুটি করে উইকেট।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ৪৩ রান করেছেন সুনীল অ্যামব্রিস। শেষ দিকে জোমেল ওয়ারিকান ৫৫ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন।


এ ক্যটাগরির আরো খবর..