× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

চামড়া কিনতে ৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে চার ব্যাংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

অর্থনীতি ডেস্ক, চট্টগ্রাম অফিসঃ ঈদুল আজহায় পশুর চামড়া কিনতে ব্যবসায়ীদের ৬০০ কোটি টাকার ঋণ দেবে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রতিষ্ঠিত ট্যানারির মালিকরা এবার ঋণ পাচ্ছেন। জানা গেছে, যারা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, তাদেরই এবার ঋণ দেওয়া হচ্ছে। এ বছর ৪২ প্রতিষ্ঠানকে ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। গত বছর ৪০ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৫২৬ কোটি টাকা। এছাড়া বেসরকারি খাতের ন্যাশনাল, সিটি, উত্তরাসহ কয়েকটি ব্যাংক এ খাতে আগের মতোই ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত চামড়া কেনায় ১ হাজার ১৩৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ৭১টি গ্রাহকের কাছে ১৮টি ব্যাংক ওই ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে পুরো চামড়া শিল্পে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। চামড়া ব্যবসায়ীরা জানান, বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, এর ৫০ শতাংশ আসে ঈদুল আজহায়। জানা গেছে, চার বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চামড়া কিনতে ২১০ কোটি টাকা ঋণ দিচ্ছে জনতা ব্যাংক। ব্যাংকটি ৩২টি প্রতিষ্ঠানকে এ টাকা দিচ্ছে। গত বছর এসব প্রতিষ্ঠানকে ২০১ কোটি টাকা দেওয়া হয়েছিল। রূপালী ব্যাংক এ বছর চামড়া কিনতে ১৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে। সামিনা ট্যানারি, বেঙ্গল লেদার ও এইচএনএইচ লেদার অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে এ টাকা দিয়েছে রূপালী ব্যাংক।অগ্রণী ব্যাংক এ বছরে ১৪৬ কোটি টাকা ঋণ দিচ্ছে। ব্যাংকটির এ ঋণ পাচ্ছে বে ট্যানারি, ঢাকা হাইড, ডুয়েল ইন্টারন্যাশনাল ও এপেক্স ট্যানারি। সোনালী ব্যাংক এবারও তিনটি প্রতিষ্ঠানকে ৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে। ভুলুয়া ট্যানারি, আমিন ট্যানারি ও কালাম ট্যানারি তাদের ঋণ পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..