× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

শ্রমিক বাবা-মা সারাদিন বাড়িতে না থাকায় চাচার সমানে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২০

ভারতের খড়গপুরে টানা ৬ মাস ধরে ভাতিজী কিশোরীকে ধর্ষণ করে চাচা। ধর্ষণের জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে।

ঘটনাটি ঘটেছে ভারতের খড়গপুর লোকাল থানার অন্তর্গত মেহুগুনি চক এলাকায়। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

অভিযোগ উঠেছে, শ্রমিক বাবা-মা সারাদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সম্পর্কে চাচা দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে ওই কিশোরীকে। ভয়ে পরিবারের কাছে কিছু না বললেও চলতি মাসের ৯ তারিখ অসুস্থ হয়ে পড়ে সে।

এরপর হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের লোকের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। তারপর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়গপুর লোকাল থানায়।

অভিযোগ পেয়ে যুবককে  গ্রেপ্তার করে গতকাল রবিবার তোলা হয় মেদিনীপুর আদালতে। পুলিশের পক্ষ থেকে চার দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বর্তমানে আটক যুবক পুলিশি হেফাজতে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..