× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

একসাথে চাঁদসহ আরও ৫টি গ্রহ খালি চোখে দেখা যাবে আজ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

আজ মহাজাগতিক এক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে। কোনও টেলিস্কোপ ছাড়াই। একেবারে খালি চোখে।

এই গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এই ৫ গ্রহকে আকাশে খালি চোখে দেখা যাবে রোববার।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এ তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে। শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে টেলিস্কোপের দরকার হবে না। একদম খালি চোখে মানুষ গ্রহগুলো দেখতে পাবে।

গবেষকরা জানাচ্ছেন, ৫টি গ্রহকে খালি চোখে আকাশে দেখতে গেলে চাঁদ ওঠার কম করে ১ ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে। তাহলেই এই মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে।

যদি এ বারে এই দৃশ্য কোনও ভাবে মিস করেন, তাহলে ফের ৫ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত।

মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম সিনেটকে জানিয়েছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে।


এ ক্যটাগরির আরো খবর..