× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দেবব্রত রায় দিপন, সিলেট

সিলেটে চা-বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
চা-বাগানে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় ২ দিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আসামীদের বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলী আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ও বুধবার সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

এর আগে সোমবার (৪ আগষ্ট) রাতে জাফলং চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে একদল লোক মারধর করে। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। দায়ের করা মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং সর্বশেষ বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে আরোও ৩ জনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে  মামলার প্রধান আসামীসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..