বিদেশি মদ ভারতীয় গাঁজা ফেনসিডিল ও কসমেটিক্স সামগ্রী আটক 

বিদেশি মদ ভারতীয় গাঁজা ফেনসিডিল ও কসমেটিক্স সামগ্রী আটক 

যশোরের বেনাপোল শাহজাদপুর, পাঁচপীরতলা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার( ০৬ আগস্ট) দিনব্যাপী বিজিবি) এর টহলদল, বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, নেশা জাতীয় সিরাপ, শাড়ী, কীটনাশক, ঘাসের বীজ, মোবাইলের ডিসপ্লে, করোসল ফল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৯,৪৩,৭০০/-(নয় লক্ষ তেতাল্লিশ হাজার সাতশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।