চরফ্যাশন-মনপুরাবাসীকে নুরুল ইসলাম নয়নের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মনির হোসেন,চরফ্যাশন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক চরফ্যাশনের কৃতিসন্তান জনাব নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বার্তায় চরফ্যাশন-মনপুরাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর কাছে গৌরব ও আনন্দের দিন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কাছে অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে।

ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, দুঃখ দৈন্যতা ভুলে ধনী, গরিব সকলই নির্বিশেষে যাতে ঈদের আনন্দে শরীক হতে পারে সেই প্রত্যাশাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।