× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে উদ্ভাবক এবং ইন্ডাস্ট্রিজকে সমন্বিতভাবে কাজ করতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

চতুর্থ শিল্প বিপ্লবের মেরুদণ্ড হচ্ছে ডিজিটাল সংযুক্তি। ২০২১ সালে ফাইভ জি প্রযুক্তি চালুর মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন সভ্যতার যুগে প্রবেশ করার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শত শত বছরের পশ্চাৎপদতা কাটিয়ে চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সরকারের সাথে তিনি সংশ্লিষ্ট প্রযুক্তি সংক্রান্ত উদ্ভাবক, গবেষক, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রিজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ আইইই কমিউনিকেশন্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টেলিকমিউনিকেশন্স এন্ড ফটোনিক্স শীর্ষক আইইই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি অপটিক্যাল ফাইবার এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থার বিকাশে টেলিকমিউনিকেশন্স এবং ফটোনিক্স প্রযুক্তিকে অত্যন্ত কার্যকর একটি প্রযুক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন বাংলাদেশ নাইজেরিয়ায় ল্যাপটপ এবং যুক্তরাষ্ট্রে কম্পিউটার রপ্তানি করছে।  ৯০০টি ডিজিটাল সেবা জনগণের কাছে পৌছে দিতে হবে এসব সেবা যাতে মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দেয়া যায় সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, দেশের উৎপাদিত ৯টি মোবাইল কারখানা দেশের শতকরা ৫০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম ।

আমরা জানি বুয়েট দক্ষ জনসম্পদ তৈরি করে। চতুর্থ শিল্প বিপ্লবে যারা কাজ করে তারা যথাযথভাবে ইন্ডাস্ট্রিজের সাথে মিলে কাজ করলে পিছিয়ে থাকার সুযোগ নেই। আমরা যদি আমাদের ছেলে মেয়েদের উদ্ভাবন কাজে লাগাতে পারি তবে আমাদের দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি উদ্ভাবকদেরকে তাদের উদ্ভাবনী মেধাস্বত্ব যথাযথভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডিজিটাল বাংলাদেশ মেলায় সাধারণ মানুষের সাথে ফাইভ জি প্রযুক্তির সেতুবন্ধ গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন। বুয়েট উপাচার্য প্রফেসর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে লন্ডনের সিটি ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর বিএম আজিজুর রহমান, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর রকিবুল মোস্তাফা এবং বুয়েট অধ্যাপক প্রফেসর সত্য প্রসাদ মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..