× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। কনস্টেবল সাইফুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার দেহরক্ষী।

গতকাল বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবির সংবাদ মাধ্যামকে বলেন, সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা দুই আসামিকে  আদালতে তোলা হয়। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার এসআই সাইফুল ইসলাম(৩২)সহ পাঁচজনকে আসামি করে ডাকাতির মামলা দায়ের করেন ভুক্তভোগী আবু জাফর। অন্য আসামিরা হলেন, কনস্টেবল সাইফুল ইসলাম(২৭), পুলিশের তথ্যদাতা রিপন(৩৫), হারুন(৩৩) ও গাড়িচালক রাজু(২৫)। মামলার বাদী আবু জাফরের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বিনোদচরের বাসিন্দা। বর্তমানের তিনি গাজীপুর পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার মামলার বাদী আবু জাফর গাড়ি কেনার জন্য দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে সীতাকুণ্ডের তৌহিদুল ইসলামের কাছে আসেন। দরদামে বনিবনা না হওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে ফিরে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে একটি টিকিট কাউন্টারে বসেছিলেন। এসময় সাদা পোশাকে এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ওই তিন পুলিশের সোর্সকে সঙ্গে নিয়ে কাউন্টারে গিয়ে আবু জাফরের ইয়াবা আছে বলে দাবি করেন। পরে তাকে সেখান থেকে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে শরীর স্ক্যান করে ইয়াবা না পেয়ে আবু জাফরের কাছে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে টিকিট কেটে গাড়িতে তুলে দেন।

তার অভিযোগের ভিত্তিতে প্রথমে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। তবে এ ঘটনায় পুলিশের দুই তথ্যদাতা ও গাড়িরচালক পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..