× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

চট্টগ্রামে স্কুল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মসূচির আওতায় এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায়, স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী মানসিকতা ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে স্কুল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চট্টগ্রামের ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটে এ মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ইসলামী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখা লিড ব্যাংক হিসেবে অন্যান্য ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে মেলার আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
মো. আব্দুল হামিদ মিঞা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান এক্রিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবির, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপক আবু রেজা মো. ইয়াহিয়া ও উপব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল মওলাসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় ৫৭টি তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে মেলায় ব্যাংকিং সেবার উপর ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, স্টল প্রদর্শনী ও র্যালির আয়োজন করা হয়। এবারের স্কুল ব্যাংকিং মেলার স্লোগান ছিল ‘এসো, লিখি-পড়ি সঞ্চয় করি, জীবন গড়ি’। চট্টগ্রাম অঞ্চলের ৫৫ টি স্কুলের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..