× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামে সিএনজি চোর চক্রের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের আটক ৬ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। ১৬ জানুয়ারি এই চক্রের সদস্যদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। এছাড়া, ছিনতাইকৃত ৮টি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, অভিযান চালিয়ে নগরীর ভাটিয়ারী এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আরো একজনকে আটক করা হয়।

পরে এই তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি উদ্ধার করা হয়। এছাড়া আন্তঃজেলা চক্রের সক্রিয় আরো ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে সিএনজি চুরি করে আসছিলো বলে জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..