চট্টগ্রামে ধর্ষনের পর হত্যার ঘটনায় আটক ৬

মিথিলা সেন জুঁই, চট্টগ্রামঃ ধর্ষণের পর ৯ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় জামালের বাড়ির কেয়ারটেকার জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ৬ জনের মধ্যে কেয়ারটেকারও রয়েছে।

নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ বলেন, বাড়ির কেয়ারটেকারসহ ৭ জন মিলে পরিকল্পিতভাবে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। ৬ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দিনগত মধ্যরাতে আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় ধর্ষণের পর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ৯ বছরের শিশু মীমকে হত্যা করা হয়। মীম সী ওয়ার্ল্ড এলাকার বাসিন্দা প্রবাসী জামালের মেয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।