× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা পাসের হার ৮৪.৭৫, জিপিএ-৫ পেয়েছে ৯০০৮ জন

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২০
চট্টগ্রামে এসএসসি পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।

রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বাংলানিউজকে এইসব তথ্য জানান।

তিনি জানান, এই বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন শিক্ষার্থী ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

‘গতবছর এসএসসিতে আমাদের পাসের হার ছিলো ৭৮ দশমিক ১১ শতাংশ। ১ হাজার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থী ১৯০ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো সেবার। এর মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন।’

নারায়ন চন্দ্র নাথ বলেন, এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৪ হাজার ৭৬৩ জন ছাত্রী এবং ৪ হাজার ২৪৫ জন ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..