চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই: গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম প্রতিবেদক/ রাজিব শর্মাঃ চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া গ্রামে আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় পুলিশের কাছ থেকে এক হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আসামী ও বাদী পক্ষের ২জন গুলিবিদ্ধ হয়েছে।

চকরিয়া থানা সুত্রে জানা গেছে, থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৪/৫জন পুলিশ ওই গ্রামের মৃত দৌলত হোসেনের পুত্র ও কালা মিয়া হত্যা  মামলার আসামী আবদুল কাদের (৫০) কে আটক করতে গেলে আসামী পক্ষের আত্বীয়-স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশ আত্বরক্ষার্তে ৩ রাউন্ড ফাকাঁ গুলি বর্ষণ করে।

পুলিশের গুলিতে আসামীর মেয়ে খতিজা বেগম (১৪) ও বাদীর নাতি আশেক এলাহি (২০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় আহত খতিজা বেগমকে চমেক হাসপাতালে ও আশেক এলাহিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে দি নিউজকে জানিয়েছেন চকরিয়া থানা পুলিশ প্রশাসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।