× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

চকবাজারে আগুনের মামলায় মালিকের দুই ছেলে সাত দিনের রিমান্ডে

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো: হাসান ও সোহেল ওরফে শহীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন।গত ৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মু: মোরাদুল ইসলাম আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২ এপ্রিল ওয়াহেদ ম্যানশনের মালিক মৃত হাজী ওয়াহেদের ছেলে ওই দুই আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠান। রিমান্ড আবেদনে বলা হয়, ভবনটি মূলত আবাসিক। কিন্তু আবাসিক ভবনকে বানিজ্যিক ভাবে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতে পারে। সে বিষয় জানার পরও আসামীরা ওই ভবনটিকে গুদাম হিসাবে ভাড়া দেয়। গুদাম হিসেবে ভাড়া দেওয়ায় ক্ষেত্রে অসাবধানতা ও আইন পরিপন্থী কাজ করে আসামীরা। এ কারণে আগুনে পুড়ে ৭০ জন লোক মারা গেছেন। আরও বহু লোক আহত হয়েছেন। এছাড়া রাস্তায় চলাচলরত প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন পুড়ে গেছে। যাহার দায় মালিক পক্ষ ও ভাড়াটিয়াগন এড়াতে পারেনা।

তাই আগুনের ঘটনাস্থল ৬৪ নং নন্দকুমার দত্ত রোড হাজী ওয়াহেদ ম্যানশনের নাম ঠিকানাসহ চুক্তির কপি সংগ্রহ করা এখনোও সম্ভব হয় নাই। এছাড়া এই আগুনে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন এই সুযোগকে কাজে লাগিয়ে অন্তর্ঘাত বা সাবোটাস মুলক কোন ঘটনা ঘটাইয়া বিপুল সংখ্যক লোকের প্রানহানি সহ সম্পদের ক্ষয়-ক্ষতি করিয়াছে কিনা এবং বর্তমান সরকারকে কোন প্রকার অপ্রতিকূল পরিস্থিতির সম্মুখে ফেলার অপচেষ্টায় লিপ্ত কিনা তা আসামীদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসবে।এছাড়া ওই ভবনের গোডাউন কোন কোন লোকদের নিকট ভাড়া দিয়াছে তাহাদের নাম ঠিকানা, ঘটনার মূল রহস্য উৎঘটন করার জন্য আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে।

আসামীপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর করে জামিন চেয়ে শুনানিতে বলেন, আগুন লাগায় আসামীরা নি:স্ব হয়ে গেছে। তাদের জন্ম ওখানে। নিজেদের অস্তিত্বে কেউ আগুন লাগায় না। তাই রিমান্ডের কোন প্রয়োজনীয়তা নেই।

শুনানির এক পর্যায়ে বিচারক রাজেশ চৌধুরী বলেন, ওই দিন ওই ঘটনার ৩০ মিনিট আগে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। ঘটনাটি ২০/৩০ মিনিট আগে হলে আমিও মারা যেতাম। আর সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন রিপোর্টও হয়েছে। যারা ভবন মালিক তাদের সচেতনতা নাই। তারা না ভেবে অনেক মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন। এরপর বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকান্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় চকবাজার থানাধীন ৩২/৩৩, ওয়াটার ওয়াকর্স রোডের বাসিন্দা ওই ঘটনায় নিহত জুম্মনের (৫২) ছেলে মো: আসিফ চকবাজার থানায় দন্ডবিধির ৩০৪ (ক)/৪৩৬/৪২৭/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারাগারে যাওয়া দুই আসামীসহ সিলিন্ডার বিস্ফোরিত প্রাইভেটকারের অজ্ঞাত মালিক এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করেন। মামলায় তিনি অভিযোগ করেন, আসামী হাসান ও সোহেল ওরফে শহীদ তাদের চতুর্থ তলা বসতবাড়ীর বিভিন্ন ফ্লোরে দাহ্য পদার্থ ক্রয় বিক্রয় কারীদের নিকট হতে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নির্মিত ফ্যামেলি বাসাগুলিতে ফ্যামেলি ভাড়া না দিয়ে আগুন লাগাইয়া মানুষের জীবন এবং মালামাল ধ্বংশ হতে পারে জেনেও দাহ্য পদার্থ ক্রয় বিক্রয়কারীদের দাহ্য পদার্থ রাখার গোডাউন ভাড়া দিয়েছেন। তাদের অবহেলার জন্যই বাদীর বাবা জুম্মন (৫২)সহ ৭১ জন মানুষ নিহত হয় এবং ঘটনার সময় মার্কেট এবং রাস্তায় চলাচলরত যানবহন পুড়ে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..