× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবমুক্ত পাইকগাছা, জন-জীবন স্বাভাবিক

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরের পর থেকে বৈরি আবহাওয়ায় বিপর্যস্থ জনজীবনে ফিরে আসে স্বস্তি। অবসান ঘটে উদ্বেগ আর উৎকণ্ঠার। শুরু হয় স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম।

উল্লেখ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে গত বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে শুরু হয় ভারী বর্ষণ। সাথে বইতে থাকে দমকা হাওয়া। এ অবস্থা গত ৩ দিন বিরাজমান থাকায় জন জীবনে নেমে আসে বিপর্যয়। সব চেয়ে বেশি বিপাকে পড়েন শ্রমজীবি ও নিু আয়ের মানুষেরা। ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের ভয়ে কোন কাজ করতে পারেনি লোকজন। কিছু কিছু স্থানে গাছ-পালা, ফসল ও সবজীর ক্ষেতে ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা মূলক প্রস্তুতি। খোলা হয় কন্টোল রুম। প্রস্তুত রাখা হয় আশ্রায়ন কেন্দ্র।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড়ের গতি বাঁড়তে থাকলে প্রত্যান্ত অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। কিছু কিছু এলাকার মানুষ আশ্রায় নেয় আশ্রায়ন কেন্দ্রে। তবে শুক্রবার বেলা ১টার পর স্বাভাবিক হয় বৈরী আবহাওয়া। দেখা দেয় সূর্যের আলো। বন্ধ হয় ঝড় ও বৃষ্টি। আশ্রায়ন কেন্দ্র গুলো থেকে ঘরে ফিরতে শুরু করে সাধারণ মানুষ। দৈনন্দিন কার্যক্রমে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক জানান, ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে সর্বোচ্চ সতর্কতা মূলক প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে ঝড়ের প্রভাবে কয়েকটি স্থানে ওয়াপদার বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দেয়। এ ছাড়া কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..