× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

ঘুড়ি প্রতীকে হাজী আতিকুর রহমান, প্রাথমিক জয় হিসেবে দেখছেন সমর্থকরা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ৭০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে হাজী আতিকুর রহমান আবারও ঘুড়ি  প্রতীক পেয়েছেন। দ্বিতীয়বারের মত ঘুড়ি প্রতীক পেয়ে আনন্দিত তার সমর্থকগোষ্ঠী এবং তিনি নিজে ও।

নির্বাচন জমজমাট হবে প্রত্যাশা করেছেন রাজনৈতিক পরিবারের এ আওয়ামীলীগ নেতা।সারাদিন লিফলেটের বিতরণ ও বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ ও উঠান বৈঠক করছেন তিনি।

হাজী আতিকুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবেই নির্বাচনী প্রচারণা চলছে। ইতোমধ্যেই ভোটের আমেজ শুরু হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবেই লড়াই করে ভোটে জিততে চাই।

তিনি বলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন রতন আমার বড়ভাই। তিনি চেয়ারম্যান থাকাকালীন এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। সুখে দুঃখে মানুষের পাশে থেকেছেন।নবগঠিত গতবারের সিটি কাউন্সিলর নির্বাচনে এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছিলেন।

আগামী ৩০ জানুয়ারি ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ঘুড়ি প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে আবারও আমাকে বিজয়ী করবে  বলে আমি বিশ্বাস করি।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী আতিকুর রহমান আরও বলেন, ভোটে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করতে চাই।
অত্র এলাকার মানুষের আরো সেবা করতে চাই।মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।স্কুল,কলেজ,মাদ্রাসা,রাস্তাঘাটের  উন্নয়ন করতে চাই। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চাই।

বর্তমান নির্বাচন কমিশন ভোটের অনুকূল পরিবেশ যাতে ঠিক থাকে সেদিকে সজাগ রয়েছে। আশা করি নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন।


এ ক্যটাগরির আরো খবর..