× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

ঘি বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আমরা মনে করি ঘি খেলে ওজন বাড়ে। কিন্তু অনেকেই গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট পরিমাণে ঘি সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেলে ওজন বাড়ে না বরং কমে। প্রতিদিন খালি পেটে ঘি খাওয়া শুরু করলে শরীরে ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সেই সঙ্গে ত্বকের ভেতরে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। এছাড়া আর্থ্রাইটিস দূরে থাকে ।

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এবং সচলতা বজায় রাখতে উপকারী ফ্যাটের প্রয়োজন। ঘি’য়ে পর্যাপ্ত পরিমাণে অ্যাসেনশিয়াল ফ্যাট থাকায় এটি মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মৃতিশক্তি বৃদ্ধিতেও ঘি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া ঘি খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

১. খালি পেটে ঘি খেলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এ ওমেগা থ্রি ফ্যাটি এসিড রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

২. ঘি’য়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া ক্ষতিকর টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের করে ক্যান্সারের আশঙ্কাও কমিয়ে দেয়।

৩. খালি পেটে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ঘি খেলে অস্থিসন্ধির সচলতা বাড়ে। সেই সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়। ফলে হাড়ের রোগ হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

৪. প্রতিদিন খালি পেটে ঘি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ত্বকের কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে সুন্দর।

৫. একাধিক গবেষণায় দেখা গেছে, ঘি-এ থাকা ‘মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড’ শরীরে জমে থাকা ‘ফ্যাট সেল’ গলাতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ২ চামচ ঘি খালি পেটে খেতে পারলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায়। আবার খাবারে ২ থেকে ৩ চামচ ঘি খেলে হজমশক্তিও বাড়ে। এ ছাড়া অ্যালার্জি প্রতিরোধে, সর্দি-কাশির কষ্ট কমাতে ঘি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।


এ ক্যটাগরির আরো খবর..