× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ঘণ্টায় ৩৫ হাজার কি.মি. গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

৩৫ হাজার কি.মি. গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। বিজ্ঞানীরা এটার নাম রেখেছেন, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’। এ ব্যাপারে সতর্কবার্তা জারি করল নাসা। পৃথিবীর খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে গ্রহাণুটির।

‘দ্য স্কাই ডট অর্গ’ বলছে, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’ গ্রহাণুটি প্রথম দেখা যায় ২০২৩-এর ৭ মে। এই ধরনের গ্রহাণু অ্যাটেন গোষ্ঠীভুক্ত। তাদের দাবি, গ্রহাণুটির মতিগতি বিশেষ সুবিধার নয়। আর তাই, পৃথিবীর কাছাকাছি এসে সে কী করতে পারে, সে সম্পর্কে ধারণা করাও সমস্যার। যদিও গ্রহাণুর বহর দেখে খুব একটা চিন্তিত নন বিজ্ঞানীরা। যদিও প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ নাসা।

বেশির ভাগ পৃথিবীমুখী গ্রহাণুর ক্ষেত্রে তা ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’-র ক্ষেত্রে তেমন নিয়ম প্রযোজ্য না-ও হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একটি অংশ। সে ক্ষেত্রে ৫২ ফুট দৈর্ঘ্যের সেই গ্রহাণু যদি পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ে, তার ফল কী হতে পারে সহজেই অনুমেয়। কারণ, ‘অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি’টি পড়ছে বিপজ্জনক মানদণ্ডে। সেই কারণেই এই গ্রহাণুটির উপর আলাদা করে নজর রাখছেন বিজ্ঞানীরা।


এ ক্যটাগরির আরো খবর..