আগামী অর্থবছরে এডিপি ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরে এডিপি ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ।

আজ বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক’র সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও  প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।